Message from Principal
Principal's Message
A word from our esteemed leader
তামিরুল উম্মাহ, চট্টগ্রাম দ্বীনি মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ, যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ।
আমাদের লক্ষ্য পবিত্র কুরআন ও সুন্নাহর সুমহান আদর্শের আলোকে শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নৈতিক শিক্ষায় সমৃদ্ধ উন্নত চরিত্র এবং যুগোপযোগী আধুনিক শিক্ষার সমন্বয়ই পারে পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আদর্শ ও যোগ্য নাগরিক তৈরি করতে। এ মহৎ শিক্ষাকার্যক্রমকে সফল ও গতিশীল করতে সম্মানিত অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও সুধীজনের আন্তরিক দোয়া, মূল্যবান পরামর্শ এবং সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের এ মহৎ প্রচেষ্টাকে কবুল করেন এবং তামিরুল উম্মাহ, চট্টগ্রামকে কল্যাণকর জ্ঞান, উত্তম চরিত্র ও আদর্শ প্রজন্ম গঠনের অন্যতম মাধ্যম হিসেবে কবুল করেন। আমিন।
- তমিজ উদ্দীন হেলালী
অধ্যক্ষ